সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রযোজক রাজের জামিন মেলেনি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

মাদকদ্রব্যসহ গ্রেপ্তার প্রযোজক নজরুল ইসলাম রাজকে অর্থ পাচার মামলায় জামিন দেননি হাইকোর্ট। সোমবার (২৯ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ কে রাশেদুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। গত ৪ আগস্ট বিকেলে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এরপর রাতে তার সহযোগী রাজের বনানীর বাসায়ও অভিযান চালানো হয়। অভিযানে রাজের দুই সহযোগীসহ তিনজন আটক হন। এ সময় তার বাসা থেকে সাতটি গ্ল্যানলিভেট, দুটি গ্ল্যানফিডিচ, চারটি ফক্স গ্রোভ, একটি প্লাটিনাম লেভেল, এক প্যাকেট সিসায় ব্যবহৃত চারকোল, দুই সেট সিসার সরঞ্জাম, দুই ধরনের সিসা তামাক ফ্লেভারযুক্ত, এক রোল সিসা সেবনের জন্য ব্যবহৃত অ্যালুমিনিয়াম ফয়েল, ৯৭০ পিস ইয়াবা, বিকৃত যৌনাচারের জন্য ব্যবহৃত ১৪টি বিভিন্ন সামগ্রী, একটি সাউন্ড বক্স, দুটি মোবাইল ফোন ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। পরে সিআইডি গত ২৯ সেপ্টেম্বর বনানী থানায় তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করে। একটি ব্যাংকের বনানী শাখায় নজরুল ইসলাম রাজের হিসাবে ১৮ কোটি সাত লাখ ২১ হাজর ৩৫০ টাকা জমা হয়। এর মধ্যে ছয়টি জমা চেকের মাধ্যমে করা হলেও অবশিষ্ট টাকা নগদ জমা করা হয়। তার নামে বিভিন্ন ব্যাংকে একাধিক হিসাবের তথ্য পাওয়া যায়। এসব হিসাব পর্যালোচনায় দেখা যায়, হিসাবে ব্যাপক লেনদেন হয়েছে যা মাদক ব্যবসা থেকে আয় বলে প্রতীয়মান হয়। ব্যবসার নাম দিয়ে ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৪ আগস্ট পর্যন্ত আড়াই কোটি টাকা মূল্যমানের স্থাবর-অস্থাবর সম্পদ রূপান্তর করেন তিনি। এসব অভিযোগ এনে সিআইডির পুলিশ পরিদর্শক গত ২৯ সেপ্টেম্বর বনানী থানায় এ মামলা করে। এ মামলায় গত ১৬ নভেম্বর ঢাকার মহানগর বিশেষ জজ আদালত তার জামিন নামঞ্জুর করেন। এরপর তিনি হাইকোর্টে আবেদন করেন।