সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত রোববার সকাল ছয়টা থেকে সোমবার (২৯ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বলেন, আটকদের কাছ থেকে ২ হাজার ১৬৫ পিস ইয়াবা, ৪১৫ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন ও ১৩১ কেজি ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫ টি মামলা দায়ের করা হয়েছে।
১০৮ কেজি গাঁজাসহ চার মাদককারবারি গ্রেপ্তার: রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১০৮ কেজি গাঁজা এবং ১টি প্রাইভেটকারসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহেল, মো. মামুন আক্তার ওরফে মামুন খান, মো. হানিফ খলিফা ও আল আমিন। গত রোববার যাত্রাবাড়ী থানার আসমা আলী সিএনজি স্টেশনের বিপরীতে মেসার্স চৌধুরী টিম্বার কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব জানান, কতিপয় মাদক ব্যবসায়ী সাদা রংয়ের একটি প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ঢাকার দিকে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আসমা আলী সিএনজি স্টেশনের সামনে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ সোহেল, মামুন খান, হানিফ ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে জয়পুরহাট জেলায় নিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।