সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ১৬ জানুয়ারি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের ভোট আগামী ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এক সভায় এ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। সভা শেষে নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতহীনভাবে এ নির্বাচনের ভোট হবে। ২০১১ সালে গঠনের পর এটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন।
এছাড়া টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচন ও পাঁচটি পৌরসভার নির্বাচনও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো- নোয়াখালী, নাটোর ও নাটোরের বাগাতিপাড়া, যশোরের ঝিকরগাছা ও চট্টগ্রামের বাঁশখালি। এসব নির্বাচনের ভোটও ইভিএম পদ্ধতিতে হবে।

—ইউএনবি