সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ইউক্রেনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে বাইডেনের আমন্ত্রণ

অনলাইন ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন ভূখন্ডের অখন্ডতা রক্ষায় সোমবার ওয়াশিংটনের সমর্থন পুনর্নিশ্চিত করেছেন এবং তিনি হোয়াইট হাউসে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কিকে আমন্ত্রণ জানান। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, বাইডেন জেলানস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেন যে ‘তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণে পিছপা হবেন না।’
বাইডেন আরো বলেন, তিনি ‘এই গ্রীস্মে হোয়াইট হাউসে তাকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন।’