সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পেরুর নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ কিকো ফুজিমরির

অনলাইন ডেস্ক :

পেরুর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী কিকো ফুজিমরি সোমবার দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে ‘অনেক অনিয়ম’ এবং ‘ব্যাপক জালিয়াতির’ অভিযোগ করেছেন। এদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কট্টর বামপন্থী ইউনিয়নিস্ট পেদ্রো ক্যাশিলো ভোট গণনায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। খবর এএফপি’র।
সোমবার অনুষ্ঠিত পেরুর প্রেসিডেন্ট নির্বাচনী দৌঁড়ে প্রথম দিকের ভোট গণনায় ফুজিমরি এগিয়ে থাকলেও দেশটির গ্রামাঞ্চলের ভোটের ফলাফল আসার পর স্কুল শিক্ষক ক্যাশিলো ফুজিমরিকে পেছনে ফেলে এগিয়ে যান। বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত দেশ পেরুর গ্রামীণ এলাকা ক্যাশিলোর শক্তিশালী ঘাঁটি বলে জানা যায়।