সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঢাকা টেস্ট: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, জয়ের অভিষেক

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

এই টেস্টে অভিষেক হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের। এছাড়া সাকিব আল হাসান ও খালেদ আহমেদ ফিরেছেন একাদশে। চট্টগ্রামে প্রথম টেস্ট খেলা আবু জায়েদ রাহী, ইয়াসির রাব্বি এবং সাঈফ হাসান বাদ পড়েছেন।

অপরদিকে, পাকিস্তান তাদের একাদশে প্রথম টেস্টের কোনো পরিবর্তন করেনি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসরে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট আট উইকেটে হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: আবিদ আলী, আবদুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, হাসান আলী, সাজিদ খান, নওমান আলী, শাহীন আফ্রিদি।

–ইউএনবি