সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঢাকা থেকে নীলফামারী গিয়ে ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযান, গ্রেপ্তার ৫

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

নীলফামারী সদরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার সকালে র‌্যাবের এক বার্তায় জানানো হয়, র‌্যাবের একটি দল ঢাকা থেকে হেলিকপ্টারে নীলফামারী গিয়ে এই অভিযান চালায়।

ওই বাড়ি থেকে পাঁচজনকে গ্রেপ্তার এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান। র‌্যাবের বম্ব ডিস্পোজাল ইউনিট সেখানে কাজ করছে, খবর বিডি নিউজ ২৪ ডটকমের।

সদর উপজেলার সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারি মাঝাপাড়া এলাকার ওই বাড়িতে ভোর থেকেই ঘিরে রাখা ছিল।

র‌্যাবের পাশপাশি স্থানীয় পুলিশও সেখানে অবস্থান নিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নীলফামারী প্রতিনিধি জানিয়েছেন।