সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চট্টগ্রামে ট্রেন-বাস-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ নিহত ২

চট্টগ্রামে ডেমু ট্রেনের সঙ্গে বাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক ট্রাফিক কনস্টেবলসহ দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) নগরীর খুলশী থানাধীন ঝাউতলা রেল ক্রসিংয়ে সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম মো. মনির। তিনি ট্রাফিক বিভাগে কর্মতে ছিলেন। তবে অপর নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম রেলওয়ে থানার (জিআরপি) ওসি সরোয়ার আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঝাউতলা রেল ক্রসিংয়ে একটি বাসের সঙ্গে দুটি সিএনজি ও ডেমু ট্রেনের ত্রিমুখী সংঘর্ষ হয়। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে আহত হয়েছে৷ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।’

—-ইউএনবি