সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গঙ্গাচড়ায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় রোববার (৫ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে পাটবীজ চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ও উপজেলা প্রশাসন এবং পাট দপ্তরের আয়োজনে উপজেলার নির্বাচিত ১’শ জন পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, রংপুর বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও ধান, গম ও পাটবীজ উৎপাদন প্রকল্পের মনিটরিং অফিসার রেজাউল করিম, পাট অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সোলায়মান আলী, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, জেলা পাট উন্নয়ন অফিসার একেএম মাহবুব আলম বিশ্বাস, উপজেলার উপসহকারী পাট উন্নয়ন অফিসার রেজাউল করিম। এছাড়া অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ঢাকা পাট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) এনায়েত উল্যা খান ইউসুফ জী। বক্তাগণ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাটবীজ উৎপাদনের কলাকৌশল, পাটবীজ কর্তন, মাড়াই ও সংরক্ষণ এবং বিপনের কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।