সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

এস ও এস শিশু পল্লী সিলেট এ শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :

শিশু নির্যাতন রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিরোধের অংশ হিসেবে ৫ নভেম্বর রবিবার দুপুরে এস ও এস সামাজিক কেন্দ্র ওসমানীনগর উপজেলার দয়ামীরস্হ এস ও এস শিশু পল্লী সিলেটে শিশু সুরক্ষা বিষয়ক এক সচেতনতা মূলক আলোচনা সভায় আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস ও এস শিশু পল্লী সিলেট এর পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী।
তিনি তার বক্তৃতায় বলেন,এস ও এস শিশু পল্লী শিশুদের জন্য এমন একটি যত্নশীল ও নিরাপত্তামূলক পরিবেশ সৃষ্টি ও তা অক্ষুন্ন রাখার জন্য প্রতিশুতিবদ্ধ যা এর প্রকৃত মূল্যবোধের উন্নয়ন ঘটায় এবং শিশু নির্যাতন ও শোষণ প্রতিরোধ ও মোকাবিলা করে।


এস ও এস সামাজিক কেন্দ্র সিলেট এর প্রোগ্রাম অফিসার ও ইনচার্জ তানভীর আহমেদের পরিচালনায় আলোচনা সভায় দয়ামীর ইউনিয়নের বিভিন্ন কমিউনিটির পরিবার শক্তিশালীকরণ কর্মসূচীর ৮০ জন শিশু ও কেয়ারগিভার ও এস ও এস কো-ওয়ার্কারগণ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে কর্মসূচীর অনর্ভুক্ত যে সকল শিশুর পড়াশুনার জন্য তাদের পরিবারে বসে পড়া-শুনা করার কোন ব্যবস্থা নেই এমন ৮০ টি পরিবারের জন্য প্রতিটি পরিবারে ০১ টি পড়াশুনার টেবিল ও ০২ টি করে চেয়ার প্রদান করা হয়।