সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ওয়াশিংটনে করোনা টিকা নিলে গাঁজা ফ্রি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে করোনাভাইরাসের টিকা গ্রহণ করলে অভিনব উপহার দেওয়ার ঘোষণা এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে টিকা নিলে বিনা মূল্যে পাওয়া যাবে গাঁজা।

গত সোমবার ওয়াশিংটনের লিকার ও ক্যানাবিস বোর্ড (এলসিবি) জানিয়েছে, সাময়িক সময়ের জন্য এই ‘অফার’ দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে প্রাপ্তবয়স্ক ব্যক্তি টিকা নিলে তাকে অভিনন্দনসূচক গাঁজা দেওয়া হবে।

জানা গেছে, করোনা টিকা নিলে গাঁজা দেওয়ার কর্মসূচি চলবে ১২ জুলাই পর্যন্ত। আগে তৈরি করে রাখা গাঁজার একটি শলাকা দেওয়া হবে টিকাদানকারী প্রাপ্তবয়স্কদের।

টিকা নিলে উপহার হিসেবে গাঁজা দেওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রে একেবারেই প্রথম নয়। অ্যারিজোনার একটি ওষুধের দোকান টিকাগ্রহণকারীদের ফ্রিতে গাঁজা দিয়েছে গত মাসে।

(সূত্র : আলজাজিরা)