সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পর্দায় প্রথমবার একসঙ্গে মা-মেয়ে

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী সারা আলী খান। মা অমৃতা সিংয়ের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় হাজির হচ্ছেন তিনি। মায়ের সঙ্গে সারার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তার সঙ্গে বিভিন্ন ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। এছাড়া মায়ের সঙ্গে ছুটি কাটাতেও যান সারা।

একটি সূত্রের বরাত দিয়ে স্পটবয় ডটকম জানিয়েছেন, প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে হাজির হবেন সারা ও অমৃতা সিং। একটি হেয়ার কেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যাবে তাদের।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন করেন সারা। এবার তার সঙ্গে এই অভিনেত্রীর মাও হাজির হবেন। এর মাধ্যমে প্রায় তিন দশক পর বিজ্ঞাপনে দেখা যাবে অমৃতা সিংকে। খুব শিগগির বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে।

সারার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ আজ কাল’। তার পরবর্তী সিনেমা ‘আতরাঙ্গি রে’। এতে আরো অভিনয় করছেন অক্ষয় কুমার ও ধানুশ।