সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আমি স্বার্থপর নই: এমবাপ্পে

অনলাইন ডেস্ক :

চলতি মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। অনেকেই ভাবছেন, আগামী মৌসুমে এমবাপ্পে খেলবেন রিয়াল মাদ্রিদের হয়ে। কিন্তু চলতি মৌসুমে যখন যেতে পারেননি, তিনি কি হতাশ ছিলেন? এমবাপ্পে দিয়েছেন তার উত্তর। অ্যামাজন প্রাইমের এক ডকুমেন্টারিতে এমবাপ্পে বলেছেন, ‘সবাই আমাকে জিজ্ঞেস করে আমি হতাশ কি না…হ্যাঁ, শুরুর দিকে (রিয়ালে যেতে না পারায়) কিছুটা ছিলাম, যখন ছেড়ে যেতে চেয়েছি। কিন্তু বিষয়টি এমন নয় যে আমি এখন থার্ড ডিভিশনে খেলছি।’ ইউরোতে এমবাপ্পের পেনাল্টি মিসের কারণে বিদায় নিয়েছিল ফ্রান্স। এজন্য পরে বেশ কথাও শুনতে হয়েছে এমবাপ্পেকে। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি ফ্রান্স চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছি। এটাই প্রমাণ করে যে আমি স্বার্থপর খেলোয়াড় না যে শুধু নিজে গোল করার কথা ভাবব। তবে আমি জানি এর চেয়েও ভালো কিছু করা যেত।’