সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বিপিএলে বাড়তে পারে ক্রিকেটারদের পারিশ্রমিক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

করোনা মহামারির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর মাঠে গড়ায়নি। সর্বশেষ ২০১৯-২০ সালে আয়োজিত হয়েছিল ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি। লম্বা বিরতির পর আগামী বছর বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সবকিছু ঠিক থাকে ২০ জানুয়ারি মাঠে গড়াতে পারে বিপিএলের অষ্টম আসর। গত আসরগুলোতে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের পারিশ্রমিকের খুব পার্থক্য দেখা গেছে। এবার এই পার্থক্য চায় না বিসিবি। এবারের আসরে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারে আশাবাদী ক্রিকেট বোর্ড। সোমবার এক সংবাদ সম্মেলনে বিপিএল নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘এবারের আসরে এখন পর্যন্ত আটটি দল আগ্রহ দেখিয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি। এখন আমরা দলগুলোর সম্পর্কে জানব, আলোচনা করব। এরপর ফাইনাল সিদ্ধান্ত নেব।’ বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমরা চাই বিদেশি খেলোয়াড়দের সঙ্গে আমাদের খেলোয়াড়দের পারিশ্রমিকের প্রার্থক্য যেন না হয়। এখন দেখা যাক কি হয়।’ এর আগে গত বৃহস্পতিবার সাংবাদিকদের বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছে। ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে। এর মধ্যেই আমরা শেষ করব।’