সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

সিলেটে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট অঞ্চলে আধুনিক পদ্ধতিতে ভাসমান বেডে বছরব্যাপী সবজি ও মসলা চাষ বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নগরীর উপশহরস্থ বিএআরআই হল রুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিটিউট সরেজমিন গবেষণা বিভাগ সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআই (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) এর পরিচালক ড. মুহাম্মদ সামসুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা গবেষণা ইন্সটিটিউস সিলেটের ঊর্ধ্বতন বৈজ্ঞান কর্মকর্তা মুশফিক আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ সামসুল আলম বলেন, ভাসমান বেডে চাষের মাধ্যমে উৎপাদিত ফসল সম্পূর্ণ বিষক্রিয়ামুক্ত। এর মাধ্যমে স্থান, সময় ও অর্থের অপচয় রোধ হয়। তিনি ভাসমান বেডে সবজি ও মসলা চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ সহ বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন এবং চাষের ব্যাপারে নিজেদের পাশাপাশি অন্যকেও উৎসাহিত করার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।
ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের অর্থায়নে ও সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সস্টিটিউট (বারি) সিলেট আয়োজিত কর্মশালায় সিলেটের ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন।