সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঈশ্বরগঞ্জে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের ফ্রি হাট

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঈশ্বরগঞ্জে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে উষ্ণতার ফ্রি হাট বসিয়ে শিশু কিশোরদের মাঝে দেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা বেলুন ও ছিন্নমূল নারী পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার আঠারবাড়ি বনগাঁও এ মুক্তির বন্ধন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফ্রি হাটের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া। ফ্রি হাটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীরমুক্তিযোদ্ধা রঞ্জন ঘোষ রানা, আবুল হাসিম, আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম প্রমুখ। মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সমন্বয়কারী আজহারুল ইসলাম পলাশ জানান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ৭ ডিসেম্বর আঠারবাড়ি মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ৩শ ৫০জন ছিন্নমূল নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্রের মধ্যে রয়েছে সুয়েটার,চাদর ও হুডি। এছাড়াও স্বাধীনতার চেতনায় উদ্বুধ করতে শিশু কিশোরদের মাঝে বীরমুক্তিযোদ্ধারা দেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা ও বেলুন তোলে দেন। এব্যাপারে বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন বলেন, বর্তমান প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। শিশুরা জাতীয় পতাকা বুকে ধারণ দেশ প্রেমে উদ্বুধ হবে এবং আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই শিশুরাই অগ্রণী ভূমিকা পালন করবে।