সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ৪ শিশু নিহত

ফাইল ছবি

নীলফামারী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে চার শিশু নিহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বউবাজার এলাকায় রেললাইনের পাশে খেলা করার সময় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের সবাই ১২ থেকে ১৪ বছর বয়সী বলে পুলিশ জানিয়েছে।

নীলফামারী সরকারি রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান এ ঘটনা নিশ্চিত করে জানান, নীলফামারী থেকে রাজশাহীগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

—ইউএনবি