সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঘন কুয়াশা: ৮ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে আট ঘন্টা বন্ধ থাকার পর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে ওই সময় মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে চারটি ফেরি। এছাড়া উভয় পাড়ে আটকে পড়ে কয়েকশ যানবাহন। এতে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা পড়েন দুর্ভোগে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, মধ্যরাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে রাত দেড়টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ পদ্মায় আটকে পড়ে বরকত, জাহাঙ্গীর, এনায়েতপুরী ও রজনীগন্ধা নমে চারটি ফেরি। এছাড়া ছোটবড় মিলে আরও ১২টি ফেরিকে উভয় ঘাটে আটকিয়ে রাখা হয়।

টানা আট ঘন্টা ফেরি বন্ধ হয়ে পড়ায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে আটকে পড়ে কয়েকশ যানবাহন। এর মধ্যে শতাধিক নৈশকোচ, দেড়শ প্রাইভেটকার-মাইক্রোবাস ও চার শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে।

সকাল সাড়ে ৯টায় কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে ওই কর্মকর্তা জানান। তবে পড়া যানবাহন পারাপারে দুপুর হয়ে যাবে বলেও তিনি জানান।

—ইউএনবি