সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ইরানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠা করবে সংযুক্ত আরব আমিরাত

অনলাইন ডেস্ক :

ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করবে সংযুক্ত আরব আমিরাত। এ বিষয়ে খুজেস্তান প্রদেশের আঞ্চলিক ইলেকট্রিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ দাশ্ত বোজোর্গ এবং দুবাইভিত্তিক বিদ্যুৎ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এলান জেসপারসেন একটি সমঝোতা স্মারকে সই করেছেন। এর আওতায় দুবাইয়ের কোম্পানিটি গ্যাস-ফায়ার্ড থার্মাল, সোলার এবং উইন্ড পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করবে। সমঝোতা স্মারকে বলা হয়েছে, আরব আমিরাতের কোম্পানিটি এই প্রকল্প যতটা সম্ভব দ্রুত সম্পন্ন করবে এবং আগামী গ্রীষ্মের আগেই এসব স্থাপনা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করতে হবে। ইরানের বার্ক নিউজ জানিয়েছে, এর আগে খুজেস্তানের আঞ্চলিক ইলেকট্রিক কোম্পানি ইরানের একটি বেসরকারি কোম্পানির সঙ্গে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করেছে। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের পর আমিরাতের অভ্যন্তরে ইসরাইলের নানামুখী তৎপরতা কারণে যখন সংযুক্ত আরব আমিরাতের সাথে ইরানের খানিকটা টানাপড়েন চলছে তখন এই বিদ্যুৎ স্থাপনা নির্মাণের চুক্তি সই হলো। অনেকেই বিষয়টিকে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন হিসেবে দেখছেন।