সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘তোমার চোখে খুঁজি’ নাটকে প্রভা-সজল

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘তোমার চোখে খুঁজি’। শফিকুর রহমান শান্তনুর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সাদিয়া জাহান প্রভা ও আবদুন নূর সজল। এ ছাড়া অভিনয় করেছেন হাসনাত রিপন, ফাহমিদা শারমিন ফাহমি, জয়নাল জ্যাক প্রমুখ। নাটকের গল্প এমন তানফি ও রাতুল স্বামী-স্ত্রী। তারা বেড়াতে গিয়েছে কক্সবাজারে। সেখানে হোটেলে ওঠার পর থেকেই তানফি একটা সমস্যায় ভুগছে। তার মনে হয়, সে যেখানে যায়, সেখানেই এক যুবক তাকে ফলো করে। সে বিষয়টা রাতুলের সাথে আলাপ করে। রাতুল তানফির কথা শুনে প্রথমে ব্যাপারটা হেসে উড়িয়ে দেয়। কারণ, তার কাছে মনে হয়, কে তাকে ফলো করবে? কেনই বা করবে? কিন্তু একপর্যায়ে তানফি সেই যুবককে হাতেনাতে ধরে ফেলে। ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করেও পারে না। তানফি তাকে যত প্রশ্ন করে, সে অবাক চোখে তানফির চোখের দিকে তাকিয়ে থাকে। তানফি ভয় দেখায়। তাতেও কাজ হয় না। যখন তানফি চলে যেতে চায়, তখন যুবকটি বলে, সে তার চোখের খোঁজে এসেছে। বাকি গল্প জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।