সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ইতালিতে এক বাংলাদেশি যুবকের গলাকাটা লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক :

ইতালিতে মোহাম্মদ ইব্রাহিম (২৫) নামে এক বাংলাদেশি যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে তুরিনোর করসো ফ্রান্সিয়া রোডে একটি ভবনের তৃতীয় তলা থেকে ওই বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়।

বুধবার ছুটি থাকায় ইব্রাহিম বাসায় একাই ছিলেন। অপর দুই সঙ্গী কাজ থেকে বাসায় ফিরে তার দেহ গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের ফ্ল্যাটের মানুষ এসে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে লাশ তদন্তের জন্য হাসপাতালে পাঠায় এবং বর্তমানে পুলিশ ঘটনার কারণ জানতে অনুসন্ধান চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ইব্রাহিম প্রায় তিন বছর ধরে শহরের একটি পিজ্জা রেস্টুরেন্টে কাজ করতেন।

এ বিষয়ে ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, “আমরা এখনও এ বিষয়ে অফিসিয়াল কোন তথ্য পাইনি। তবে খোঁজ নিচ্ছি। বিস্তারিত জানার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”