সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

আজ সূর্যগ্রহণ, ‘রিং অব ফায়ার’ দেখা যাবে

অনলাইন ডেস্ক :

বছরের প্রথম সূর্যগ্রহণের দেখা মিলবে আজ। বৃহস্পতিবার (১০ জুন) রাশিয়া, গ্রিনল্যান্ড ও কানাডার বিভিন্ন স্থান থেকে সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর আগে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ছিল ২৬ মে।

সংস্থাটি আরও জানিয়েছে, সূর্যগ্রহণ বা রিং অব ফায়ারের কক্ষপথ কানাডার উত্তর অন্টারিও এবং সুপিরিয়র হ্রদের উত্তর দিয়ে পার করবে। এই গ্রহণ তিন মিনিট ৫১সেকেন্ড ধরে স্থায়ী হবে কানাডায়।

বলয়গ্রাস সূর্যগ্রহণে সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে চাঁদ। ফলে সূর্যের প্রায় ৯৪ দশমিক ৩ শতাংশ ঢাকা পড়বে। এটাকে রিং অফ ফায়ারও বলা হয়। গ্রিনল্যান্ড থেকে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। এমনকি সাইবেরিয়া ও উত্তর মেরু অঞ্চল থেকেও দেখা যাবে এটি।

এ ছাড়া সূর্যগ্রহণ দেখা যাবে পূর্ব যুক্তরাষ্ট্র ও উত্তর আলাস্কায়। কানাডা, উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশ ও উত্তর আফ্রিকার বিভিন্ন এলাকা থেকেও দৃশ্যমান হবে সূর্যগ্রহণ।