সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মীরসরাইয়ে ইয়াবা জব্দ, দম্পতি আটক

ফাইল ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে স্বামী ও স্ত্রীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দের দাবি করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার হাদি ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কক্সবাজারের ঈদগাহ থানার ইসলামপুর ইউনিয়নের ধর্মের ছড়া এলাকার আবু জাফর আনসারী ছেলে জালালাবাদ এলাকার বাসিন্দা ইয়াহিয়া কবির শোয়াইব (২৫) ও তার স্ত্রী নাজমা আলম নোভা (২২)।

মীরসরাই থানার উপপরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় হাদিফকিরহাট এলাকার একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াহিয়া কবির শোয়াইব ও তার স্ত্রী নাজমা আলম নোভাকে আটক করি। এই সময় তাদের সঙ্গে থাকা একটি হাত ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ইয়াবাগুলো তারা ঢাকা নিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছে। এই দম্পতি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ইয়াবার ব্যবসা করে আসছেন। এই ঘটনায় মীরসরাই থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন এবং শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।’

—ইউএনবি