সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

জাবিতে দিনব্যাপী প্রজাপতি মেলা অনুষ্ঠিত

প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে প্রজাপতি মেলা। শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আখতার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, কীট-পতঙ্গ ও জীব বৈচিত্র্য রক্ষার জন্য প্রকৃতি, মানুষ ও সামাজিক পরিবেশকে রক্ষা করতে হবে। এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে। পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে উন্নয়ন চিন্তা করতে হবে।
দিনব্যাপী এ মেলায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি প্রদর্শনী, প্রজাপতি শনাক্তকরণ প্রতিযোগিতা, প্রজাপতি ও তাদের আবাসস্থল নিয়ে বিতর্ক ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রজাপতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবারের মেলায় সিরাজগঞ্জের আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলীকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান করা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সমীকে ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান করা হয়।
মেলার আয়োজক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, ‘প্রজাপতিকে রক্ষা করার জন্য প্রাকৃতিক পরিবেশকে বাঁচাতে হবে। আগে বাংলাদেশে প্রায় চার’শ প্রজাতির প্রজাপতি দেখা গেলেও এখন সে সংখ্যা কমে এসেছে। মানুষ প্রকৃতি মনস্ক হলে পরিবেশ সুরক্ষিত থাকবে, প্রজাপতিও রক্ষিত হবে।’
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ স্লোগান নিয়ে কিউট লিমিটেড, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও চ্যানেল আই-এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এ মেলার আয়োজন করে।

—ইউএনবি