সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চীনের প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে মার্কিন সিনেটে বিল পাস

অনলাইন ডেস্ক:

চীনের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে যুক্তরাষ্ট্রে একটি ২৫০ মিলিয়ন ডলার বিল পাস হয়েছে মার্কিন সিনেটে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষে ৬৮-৩২ ভোটে পাস হয় বিলটি। এ ছাড়া সেমিকন্ডাক্টর ও টেলিযোগাযোগ সরঞ্জাম উৎপাদন ও গবেষণায় খরচ করতে অতিরিক্ত আরও ৫৪ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন এই বিলের প্রশংসা করে বলেছেন, অন্য দেশ যখন গবেষণা ও উন্নয়নে বেশি বিনিয়োগ করছে তখন আমরা পিছিয়ে থাকব কেন। বিলে চীন-সংক্রান্ত আরও কয়েকটি বিধান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- সরকারি ডিভাইস থেকে টিকটক অ্যাপ ডাউনলোড বন্ধ করা, চীন সরকার সমর্থিত ড্রোন প্রস্তুতকারক কোম্পানি থেকে ড্রোন কেনা বন্ধ করা। যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানিগুলোও বিলটিকে স্বাগত জানিয়েছে। নতুন এ বিলটি আইনে পরিণত হবে। বিলটি আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা ও মেধাস্বত্ব চুরি করা চীনা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার সুযোগ সৃষ্টি করবে।

(সূত্র: সিএনবিসি, রয়টার্স)