সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বার্সাকে হারিয়ে মারাদোনা কাপ বোকার

অনলাইন ডেস্ক :

ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার স্মরণে তার দুই দলের ম্যাচে লড়াই হলো তুমুল। নির্ধারিত সময়ে হলো না ফল। শেষে টাইব্রেকারে স্পেনের বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। সৌদি আরবের রিয়াদে মঙ্গলবার রাতে মারাদোনা কাপে ৯০ মিনিটের মূল লড়াই শেষ হয় ১-১ সমতায়। পরে টাইব্রেকারে ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় বোকা। বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনা খেলে সহজাত আক্রমণাত্মক ফুটবল। প্রথমার্ধে ডি-বক্সের বাইরে থেকে গোলের জন্য চেষ্টা করেন রিকি পুস, দানি আলভেসরা। তবে সাফল্য মেলেনি। রক্ষণে বেশি মনোযোগ দেওয়া বোকা সুযোগ পেলেই প্রতি-আক্রমণে ওঠে। প্রথমার্ধের শেষ দিকে তাদের দারুণ একটি আক্রমণ ঠেকিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক নেতো। ৫০তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন ফেররান হুতগ্লা। দানি আলভেসের ক্রস ফেলিপে কৌতিনিয়োর গায়ে লাগলে বল পেয়ে যান তিনি। দারুণ টার্নে জায়গা করে নিয়ে চমৎকার ফিনিশিংয়ে খুঁজে নেন জাল। ৭৭তম মিনিটে সমতা ফেরায় বোকা। ফাব্রার নিচু ক্রসে খুব কাছ থেকে বল জালে পাঠান এসেকিয়েল সেবাইয়োস। সমতায় ম্যাচ শেষ হওয়ার পর ছিল না কোনো অতিরিক্ত সময়। সরাসরি গড়ায় টাইব্রেকারে। সেখানে একটি শট ঠেকিয়ে বোকার জয়ে বড় অবদান রাখেন গোলরক্ষক অগাস্তিন রসি। বোকার হয়ে টানা চার শটে গোল করেন মার্কোস রোহো, সেবাইয়োস, ক্রিস্তিয়ান পাভোন ও আরন মোলিনাস। বার্সেলোনার হয়ে প্রথম দুই শটে গোল করেন আলভেস ও ফেররান। মাথেউসের শট ঠেকিয়ে দেন রসি। গিলেম হাইমে শট রাখতে পারেননি লক্ষ্যে। প্রথমবারের মতো আয়োজিত মারাদোনা কাপের মুকুট পরল তার দেশের ক্লাব বোকা জুনিয়র্স।