সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গ্রুপ পর্বের সেরা হিসেবে নির্বাচিত মেসির গোল

অনলাইন ডেস্ক :

শেষ হয়ে গেছে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলা। এরইমধ্যে নির্ধারিত হয়ে গেছে শেষ ষোলো বা নকআউট পর্বে কে কার বিপক্ষে খেলবে। আর তাতে বেশ কঠিন প্রতিপক্ষ পাচ্ছে পিএসজি। তাদের লড়তে হবে এই মৌসুমে সব টুর্নামেন্টে দুর্দান্ত খেলা স্প্যানিশ জয়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এদিকে, গ্রুপ পর্বের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিওনেল মেসির গোলটি। এটি মোট ২২ শতাংশ ভোট পেয়েছে। প্যারিসে অনুষ্ঠিত প্রথম লেগের ওই ম্যাচে ২-০ গোলে জিতেছিল পিএসজি। মেসির গোলটিতে এসিস্ট করেন এমবাপ্পে। তালিকায় থাকা বাকি সেরা ৯ গোলস্কোরার হলেন- লিভারপুলের থিয়াগো আলসানটারা (১৪ শতাংশ ভোট), বায়ার্নের রবার্ট লেওয়ানডোস্কি (১৩ শতাংশ), অ্যালেক্স টেলেস (১২ শতাংশ), ভিনিসিয়াস জুনিয়র (১০ শতাংশ), মার্কো অ্যাসেনসিও (১০ শতাংশ), সেভাস্তিয়েন থিল (৮ শতাংশ), মেসন গ্রিনউড (৭ শতাংশ), এডামা ট্রাওরে (৩ শতাংশ) ও লুকাস নেমেচা ভোট পেয়েছেন ১ শতাংশ।