সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নারায়ণগঞ্জে তানিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চাঞ্চল্যকর ও নৃশংস তানিয়া হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার শাহপরান রুবেল (৪০) উপজেলার পাঠানটুলী নতুন আইলপাড়ার মো. আবুল খায়েরের ছেলে।

শুক্রবার র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী নতুন আইল এলাকায় শফিকুল ইসলামের বাড়ির সামনে বাড়ির ভাড়াটিয়া তানিয়া (২৩) নামে এক তরুণীর গলাকাটা লাশ পাওয়া যায়। নিহত তানিয়া বড়গুনা আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। উক্ত ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় শাহপরান রুবেল ও অজ্ঞাত তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শাহপরাণ রুবেলকে গ্রেপ্তার করা হয়।

—ইউএনবি