সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঢাকা বিমানবন্দরে পৌনে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ফাইল ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার ইতালি থেকে আসা এক যাত্রীকে ১ কোটি ৮৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক করা হয়েছে।

ইতালির নাগরিক যাত্রী আমরানুল হকের স্থানীয় ঠিকানা নরসিংদীর রায়পুরায়। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ৭২২ নম্বর ফ্লাইটে করে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

এ সময় তার ব্যাগ স্ক্যান করার সময় ১ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের, যার ওজন ৩ কেজি ৭০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তার বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তারা।

—ইউএনবি