সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু করোনায় আক্রান্ত

ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু করোনায় আক্রান্ত হয়েছেন। ইউএনবির সাথে আলাপকালে তিনি জানান, বৃহস্পতিবার তিনি কোভিড-১৯ পরীক্ষা করেন এবং তার রিপোর্ট পজিটিভ এসেছে।

বিএনপি নেতা বলেন, গত কয়েকদিন ধরে আমি কাশি ও হাঁচিতে ভুগছি। এখন বাসায় আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছি।

তিনি তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

বুলু জানান, নোয়াখালীতে তাদের দলের সমাবেশে যোগ দেয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে তিনি এখন সেখানে যেতে পারছেন না। অনুষ্ঠান সফল করতে স্থানীয় নেতা-কর্মীদের ফোনে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বলেও জানান তিনি।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে এ সমাবেশের আয়োজন করেছে নোয়াখালী জেলা বিএনপি।

—ইউএনবি