সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

অবশেষে হাসপাতাল ছাড়লেন পেলে

অনলাইন ডেস্ক :

কোলনে টিউমারে আক্রান্ত ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার তিনি বাসায় ফিরেছেন। কোলনে টিউমার থাকার কারণে তাকে কেমোথেরাপি নিতে হয়েছে। দুই সপ্তাহ ধরে তিনি সাও পাওলোর এক হাসপাতালে ভর্তি ছিলেন এই কিংবদন্তি। ৮১ বছরের এই সাবেক ফুটবলার আপাতত সুস্থ আছেন বলে জানা গেছে। গত ৪ সেপ্টেম্বর তার দেহে অস্ত্রোপচার করা হয়েছিল। এক মাস হাসপাতালে থাকার পর ছাড়া পেয়েছিলেন। কেমো নেওয়ার জন্য ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। শরীর খারাপ হওয়ায় পেলেকে এখন আর জনসমক্ষে এখন আর দেখা যায় না। ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে খেলা শুরু করেন পেলে। তিনটি বিশ্বকাপ (১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০) আছে তার দখলে। ১৯৭৭ সালে অবসর নেওয়ার আগে হাজারের উপর গোল করেছেন পেলে। গত ৯ ডিসেম্বর তিনি হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছিলেন। টানা দুই সপ্তাহ পর ছাড়া পেলেন পেলে।