সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শোয়েব আখতারের মা আর নেই

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতারের জীবনে ঘনিয়ে এলো সবচেয়ে দুঃখের দিনটি। আর রোববার ভোরবেলায় শোয়েবের মা হামিদা আওয়ান পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। জীবনের সবচেয়ে আপন মানুষটিকে হারিয়ে ফেলার দুঃখজনক খবরটি টুইট করে নিজেই নিশ্চিত করেছেন শোয়েব আখতার। টুইটারে শোয়েব লিখেছেন, ‘আমার মা, আমার সবকিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।’ আসরের পর মায়ের নামাজে জানাজার খবরও দিয়েছেন। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, শনিবার রাতে হামিদা আওয়ানের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির এবং অন্যতম বিধ্বংসী বোলারকে গর্ভে ধারণ করা রতœগর্ভা এই মায়ের।