সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ঘুমন্ত দম্পতির

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ঘুমন্ত কৃষক দম্পতি মারা গেছেন। সোমবার ভোরের দিকে জামালপুর-রৌমারী সড়কে উপজেলার বাঘারচর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের জয়নাল আবেদীন (৪৮) ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০)।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবির জানান, দুর্ঘটনার সময় জয়নাল আবেদীন ও তার স্ত্রী হাসিনা বেগম রাস্তার পাশে ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে দিকে রৌমারীগামী সারবোঝাই একটি ট্রাক জয়নাল আবেদীনের ঘরের ওপর উল্টে পড়ে। এসময় ঘরে ঘুমন্ত অবস্থায় কৃষক দম্পতি ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনা পর ট্রাকচালক পালিয়ে যায় বলে ওসি জানান।

—-ইউএনবি