সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নবাবগঞ্জে ট্রাকচাপায় একই পরিবারের ৪ জন নিহত

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

২৭ ডিসেম্বর (ইউএনবি)- ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় একই পরিবারের চার জন নারী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার মৃর্ধাকান্দা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়না বেগম (৫০), রাহেলা বেগম (৪০), সুফিয়া (৩০) এবং মালা বেগম (৪৬)। তারা উপজেলার নয়নশ্রী ইউনিয়নের গুঙ্গেরপাড় এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে দোহারে একটি বালুবোঝাই ট্রাক ওই চার নারীকে বহনকারী অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।