সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ওসমানী বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণসহ ৪ যাত্রী আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকালে দুবাই থেকে আসা চার যাত্রীর কাছ থেকে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণ উদ্ধার হয়েছে। এ সময় ওই চার জনকে আটক করে কাস্টমসের কর্মকর্তারা।

উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় ৭ কোটি টাকা।

আটকরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার কায়স্থ গ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেখ মো. জাহিদ।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপকমিশনার মো. আল আমিন জানান, সকাল ৯টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইট বিজি ২৪৮ ওসমানীতে অবতরণ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চার যাত্রীর লাগেজ তল্লাশি করে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।

—ইউএনবি