সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঠাকুরগাঁওয়ে ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁও সীমান্ত থেকে মালিকবিহীন তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা থেকে রবিবার আনুমানিক রাত সোয়া ১১টার দিকে মূর্তিগুলো উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সহকারী পরিচালক মো. রাজ মামুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা থেকে মালিকবিহীন প্রায় ৩৬ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি ও ১২০ গ্রাম কাশাপাত্র উদ্ধার করেছে বিজিবি টহল দল। এছাড়া বিজিবি’র অন্য একটি টহল দল সদর উপজেলার আখানগর থেকে মালিকবিহীন প্রায় ৩১ কেজি ওজনের দুইটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে।

বিজিবি জানায়, সম্ভবত টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তি ফেলে পালিয়ে গেছে। কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।

—ইউএনবি