সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

খিলক্ষেতে মাইক্রোর ওপর উঠে গেল বাস

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

রাজধানীর খিলক্ষেত এলাকায় রোড ডিভাইডার ভেঙে অপর পাশে থাকা মাইক্রোর ওপর উঠে পড়েছে যাত্রীবাহী বাস। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা ময়মনসিংহ সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির চালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কে ইউটার্ন নিতে গিয়ে ব্যর্থ হয় ওই বাসটি। খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সাবরিনা রহমান মৌরি গণমাধ্যমকে বলেন, বাসটি আইল্যান্ড ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপরে উঠে যায়।  তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।

তিনি আরও বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

দুর্ঘটনার কারণে বিমানবন্দর সড়কের দুপাশেই যানজট দেখা দিয়েছে।