সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চুয়াডাঙ্গায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সোমবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, রুবেল হোসেন (৩২) ও মো. নাজিম হোসেন (৩০)।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গত ২৫ ডিসেম্বর রাতে একটি চলন্ত ভ্যান গতিরোধ করে এক গৃহবধূকে জোরপূর্বক একটি মোটরসাইকেল করে তুলে নিয়ে যায় তিন ব্যক্তি। পরে ধর্ষণ করে রাত ১২টার দিকে ভুক্তভোগীকে তার বাড়িতে দিয়ে যায় অভিযুক্তরা।

ওসি বলেন, এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী নারী তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

—ইউএনবি