সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রাজশাহী মেডিকেলে ২৪ ঘন্টায় আরও ১২ মৃত্যু

জেলা প্রতিনিধি :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন মারা গেছেন। এদের মধ্যে ১০ জন সংক্রমণে ও বাকি ২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন রামেকের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম।

হাসপাতাল সূত্র জানায়, মৃত ১২ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১০ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছেন বাকি ২ জন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৪ জন। আর রাজশাহীর তিনজন, নওগাঁ ও পাবনার দুজন, নাটোর ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৪৪ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০৭।

বয়স ও লিঙ্গভেদে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ এর মধ্যে। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা। এ ছাড়া ৪১ থেকে ৫০-এর মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০-এর মধ্যে ৩ জন ও ৬১ এর বেশি বয়সীদের মধ্যে মারা গেছেন একজন। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৫ জন মহিলা।