সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ডেভিড বুনের পরিবর্তে রেফারি স্টিভ বার্নার্ড

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ায় চলছে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। ইতোমধ্যেই ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক দল। আনন্দের মাঝে এলো দুঃসংবাদ। এবার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ম্যাচ রেফারি ডেভিড বুন। সিডনিতে আগামী বুধবার শুরু হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যেন বেড়ে চলছে অ্যাশেজে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ৬১ বছর বয়সী ডেভিড বুনের মাঝে কোনো উপসর্গ নেই এবং দুই ডোজ টিকার পাশপাশি তার বুস্টার ডোজও নেওয়া আছে। ভিক্টোরিয়ান রাজ্য সরকারের স্বাস্থ্য নির্দেশিকা অনুসারে, বুন তৃতীয় টেস্টের ভেন্যু মেলবোর্নে আগামী ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকবেন। ডেভিড বুনের অনুপস্থিততে চতুর্থ টেস্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন স্টিভ বার্নার্ড। তিনি আইসিসি ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলের সদস্য। আগামী ১৪ জানুয়ারি হোবার্টে শুরু হতে যাওয়া সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ডেভিড বুনের ফেরার কথা আছে। উল্লেখ্য, সম্প্রতি ইংল্যান্ড স্কোয়াডের ৭ জন কোভিড পজিটিভ হয়েছেন। কোচ ক্রিস সিলভারউডও ১০ দিনের কোয়ারেন্টিনে আছেন।