সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশ থেকে কোচ-ক্রিকেটার নিতে চায়

অনলাইন ডেস্ক :

ধীরে ধীরে ক্রিকেট উন্নয়নে কাজ করছে যুক্তরাষ্ট্র। এইতো কয়েকদিন আগেই আইসিসির পূর্ণ সদস্য আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে তারা। দেশটির ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়। মূলত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রিকেটার নিয়ে জাতীয় দল গঠন করেছে যুক্তরাষ্ট্র। এবার বাংলাদেশ থেকেও কোচ ও ক্রিকেটার নিতে আগ্রহ প্রকাশ করেছে তারা। সেই লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। ইউএসএ ক্রিকেটের প্রতিনিধি হাসান তারেক জানিয়েছেন, কোচ ও ক্রিকেটারের পাশাপাশি বাংলাদেশ থেকে কিউরেটরও নিতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দুই বোর্ডের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বয়সভিত্তিক দলগুলোর দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনেও আলোচনা করা হয়েছে। বুধবার বিসিবি কর্তাদের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন তারেক। এর পরই সংবাদমাধ্যমকে এসব কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত তারেক বলেন, ‘প্রাথমিক লক্ষ্য ১৯ থেকে ২৬ বছর বয়সী ক্রিকেটারদের নেওয়া। আর নেওয়ার পর যুক্তরাষ্ট্রের হয়ে খেলার অনুমতি পেতে আরও ৩০ মাস সময় লাগবে।’