সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাংলাদেশী ভক্তের পোস্ট শেয়ার করলেন মার্টিনেজ

অনলাইন ডেস্ক :

বাংলাদেশে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। মেসি-ম্যারাডোনার দেশ গত কোপা আমেরিকা জয়ের পর থেকেই এ দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এমিলিয়ানো মার্টিনেজ নামটি। কোপার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশসহ সারা বিশ্বের ফুটবলপ্রেমিদের মন জয় করে নিয়েছেন মার্টিনেজ। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছিলেন তিনি। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়েও দুর্দান্ত খেলছেন তিনি। সে জন্য জিহাদ নামের এক বাংলাদেশি তার এক পোস্টে মার্টিনেজের ছবি দিয়ে লিখেছিলেন, ‘২০২১ সালে সবচেয়ে বেশি সেভ, এমি মার্টিনেজ।’ মার্টিনেজের প্রতি ভালোবাসার এই পোস্ট দৃষ্টি আকর্ষণ করেছে আর্জেন্টাইন গোলরক্ষকেরও। ইনস্টাগ্রামে জিহাদের এই পোস্ট শেয়ার করে ভালোবাসার জবাব দিলেন মার্টিনেজ। নিজের স্টোরিতে ওই ভক্তের পোস্ট শেয়ার করে মার্টিনেজ লিখেছেন, ‘লাভ ফ্রম বাংলাদেশ।’ সেখানে লাভ ইমোজি ও বাংলাদেশের পতাকার ইমোজিও ব্যবহার করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক।