সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

এবার করোনা আক্রান্ত লিওনেল মেসি

অনলাইন ডেস্ক :

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। শনিবার রাতে দলের সবার করোনা পরীক্ষা করিয়েছে পিএসজি। রোববার প্রাপ্ত রিপোর্টে সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসি করোনা পজিটিভ হয়েছে বলে নিশ্চিত করেছে পিএসজি। তবে শুধু মেসি নন, দলটির আরও তিন ফুটবলার করোনায় আক্রান্ত। তারা হলেন লেফট ব্যাক জুয়ান বের্নাট এবং ব্যাকআপ গোলকিপার সার্জিও রিকো এবং ১৯ বছর বয়সী মিডফিল্ডার নাথান বিটুমাজালা। আক্রান্ত সবাই এখন আইসোলেশনে আছেন। সোমবার রাতে ফ্রেঞ্চ কাপে ভাস অলিম্পিক ক্লাবের সঙ্গে ম্যাচের আগে এই খবর পিএসজির জন্য নিঃসন্দেহে বড় দুঃসংবাদ। সম্প্রতি ছুটি কাটাতে লিওনেল মেসি সপরিবার আর্জেন্টিনায় গিয়েছিলেন। স্ত্রী রোকুজ্জো এবং সন্তানদের সঙ্গে মেসির একটি নাচের ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে। এরপর তিনি প্যারিসে ফিরে দলের সঙ্গে যোগ দিতেই এলো করোনায় আক্রান্ত হওয়ার খবর। এর আগে ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।