সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কোভিড পজিটিভ আইসোলেশনে থাকা সিলভারউড

অনলাইন ডেস্ক :

পরিবারের একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় আগে থেকেই আইসোলেশনে আছেন ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড। এবার তিনিও হলেন কোভিড-১৯ পজিটিভ। টিকার সব ডোজ নেওয়া সিলভারউড গত বৃহস্পতিবার থেকেই আছেন আইসোলেশনে। ইসিবি রোববার জানায়, ৪৬ বছর বয়সী এই কোচের কোনো উপসর্গ নেই। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত তাকে থাকতে হবে আইসোলেশনে। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে দলের সঙ্গে থাকতে পারবেন না সিলভারউড। তার অনুপস্থিতিতে পরের টেস্টে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ব্যাটিং কোচ গ্রাহাম থর্প। সিডনিতে ম্যাচটি শুরু হবে আগামী বুধবার। গত সোমবার বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন থেকে ইংল্যান্ড শিবিরে কোভিড আক্রান্তের খবর আসতে শুরু করে। সেদিন খেলা শুরু হয় আধঘণ্টা দেরিতে। র‌্যাপিড পরীক্ষায় নেগেটিভ হয়ে সেদিন মাঠে নামতে হয় ক্রিকেটারদের। এরপর থেকেই দুই দলের ক্রিকেটারদের দফায় দফায় পিসিআর পরীক্ষা করানো হচ্ছে। নতুন করে করানো পরীক্ষায় এবার পজিটিভ হয়েছেন সিলভারউড। অ্যাশেজের শেষ টেস্ট হোবার্টে শুরু হবে ১৪ জানুয়ারি। ততদিনে সিলভারউড আইসোলেশন থেকে মুক্তি পাবেন বলেই আশা ইংল্যান্ডের। স্থানীয় একজন নেট বোলার কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর সিডনি ক্রিকেট মাঠে ইংল্যান্ডের রোববারের অনুশীলন বাধাপ্রাপ্ত হয়। পরে নিজেদের বোলার ও কোচিং স্টাফ দিয়ে অনুশীলন সম্পন্ন করে তারা। এরপর আরেকটি পিসিআর টেস্ট করানো হয় সবার।