সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নান্নুর বিষয়ে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক তারকা ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নিয়ে বাজে মন্তব্য করায় ফেঁসে যেতে পারেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার ওপর অসন্তুষ্টের কথা প্রকাশ্যেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস। একই সঙ্গে তিনি এটাও জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলার পরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেছেন, ‘নির্বাচক প্যানেলের সদস্যদের মেয়াদ ৩-৪ বছর হলেই ভালো।’ পরে এই বিষয়ে নান্নুর কাছে একই টেলিভিশনের এক লাইভ অনুষ্ঠানে জানতে চাওয়া হয়। তখন তিনি আশরাফুলকে দেশদ্রোহী ও ফিক্সার বলে আখ্যায়িত করেন। এ বিষয়ে সোমবার গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘আশরাফুল বর্তমান একজন খেলোয়াড় এবং সাবেক অধিনায়ক। তাকে সরাসরি এভাবে আক্রমণ করা ঠিক হয়নি। আমি শুনেছি এটা এবং বিষয়টি নিয়ে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। বোর্ড সভাপতির সঙ্গেও আলোচনা করা হবে।’ জাতীয় দলের নির্বাচক প্যানেল ক্রিকেট অপারেশন্স বিভাগের অধীনে। তাইতো বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন বিভাগটির প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘বোর্ডের একটা পদে থেকে এভাবে কারো ব্যাপারেই আক্রমণ করা ঠিক না। ওর (নান্নু) এমন মন্তব্য না করাই ভালো ছিল। নির্বাচক কমিটি ক্রিকেট অপারেশন্সের অধীনে থাকায় আমি এটা নিয়ে আজকেও আলাপ করেছি। বোর্ড সভাপতির সঙ্গেও আলোচনা করবো।’