সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ক্যারিয়ারের ইতি টানলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। ১৮ বছরের লম্বা ক্যারিয়ারের ইতি টেনেছেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যেতে চান ৪১ বছর বয়সী এই তারকা। সম্প্রতি তিনি খেলেছেন শ্রীলঙ্কার এলপিএল। পাকিস্তানের পিএসএলে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন লাহোর কালান্দার্সের সঙ্গে। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হাফিজের। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালই হয়ে রইল তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টি খেলে হাফিজ করেছেন ১২৭৮০ রান। ২০১৮ সালের ডিসেম্বরে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন তিনি। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে উপেক্ষিত থেকেছেন হাফিজ, তার শেষ এক দিনের ম্যাচ ছিল লর্ডসে বাংলাদেশের বিপক্ষে।