সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিলেটে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট অঞ্চলে আধুনিক পদ্ধতিতে ভাসমান বেডে বছরব্যাপী সবজি ও মসলা চাষ শীর্ষক এসএ/এসএএও প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিএআরআই) সিলেটের উদ্যোগে গত ১ জানুয়ারী শনিবার দুপুরে বিএআরআই সিলেট অফিসে অনুষ্ঠিত হয়।
ভাসমান বেডে সবজি ও মসলা চাষ জনপ্রিয়করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএআরআই পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. রীনা রাণী সাহা।
বিএআরআই সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ড. মাহমুদুল ইসলাম নজরুল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএআরআই আকবরপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হায়দার হোসেন, সাইট্রার্স রির্সাস সেন্টার জৈন্তাপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মোঃ লুৎফুর রহমান।