সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ভোটের আগের দিন মেম্বার প্রার্থীর মৃত্যু

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী মো. নজরুল ইসলাম সাকিদার (৬৩) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ভোর ৫টায় শরীয়তপুর থেকে ঢাকা নেয়ার পথে ফেরিতে মারা যান তিনি।

মৃত মো. নজরুল ইসলাম শাকিদার আগামী ৫ জানুয়ারি (বুধবার) পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বৈদ্যুতিক পাখা মার্কার মেম্বার প্রার্থী ছিলেন। তিনি ওই ইউনিয়নের চান্দনি গ্রামের মৃত জালাল উদ্দিন শাকিদারের ছেলে। তিনিও সাবেক মেম্বারও ছিলেন।

নজরুল ইসলামের ছেলে তুষার শাকিদার জানান, তার বাবা সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। মঙ্গলবার ভোরে ঢাকায় নেয়ার পথে মঙ্গলমাঝির ঘাট-শিমলিয়া নৌরুটে ফেরিতে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, বাদ জোহর ওই ইউনিয়নের কলাবাগান জামে মসজিদের জানাজা শেষে গণকবরস্থানে দাফন করা হবে।

—ইউএনবি