সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দিনাজপুরে ট্রাকে ধাক্কা দিয়ে ট্রেন লাইনচ্যুত

দিনাজপুরের পার্বতীপুর এলাকায় রেলগেটে আটকা পড়া ট্রাকে ধাক্কা দিয়ে দোলনচাঁপা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে দিনাজপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
চিরিরবন্দর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বলেন, বুধবার ভোর ৪টায় রেল গেটে আটকা পড়া একটি ট্রাককে ধাক্কা দিয়ে দোলনচাঁপা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
তিনি বলেন, ‘পার্বতীপুর থেকে আসা একটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ করছে।’
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

—ইউএনবি