সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

১২৭ রান দরকার মুশফিকের

অনলাইন ডেস্ক :

দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে ১২৭ রান দরকার বাংলাদেশের সাবেক অধিনায়ক ও মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমের। আজ রোববার থেকে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচে ১২৭ রান করলেই দেশের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন মুশফিক। মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টে ১২ ও অপরাজিত ৫ রান করেন মুশফিক। এতে ৭৮ টেস্টে ৭টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরিতে মুশির রান এখন ৪৮৭৩। নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ৫ টেস্টের ১০ ইনিংসে ২৩৯ রান করেছেন মুশফিক। ব্যাটিং গড়- ২৯ দশমিক ৮৭। নিউজিল্যান্ডের মাটিতে মুশফিকের সেঞ্চুরিও রয়েছে। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে ১৫৯ রান করেছিলেন মুশি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বমোট ৯টি টেস্ট খেলেছেন মুশফিক। ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪৪২ রান করেছেন তিনি।